সিলেট জেলায় অপরাধ দমনে জেলা পুলিশের কর্তব্য পালনের ধারাবাহিকতায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের ৩টি পৃথক অভিযানে ১৫ বস্তা ভারতীয় চিনি, ৩০০ জোড়া স্পোর্টস বুট ও ৬টি মহিষ উদ্ধার হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার এসআই (নি) পার্থ রঞ্জন চক্রবর্তী, এস আই (নি) হাফিজুর রহমান ও এস আই (নি) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে রবিবার, ৮ অক্টোবর সকাল ৬টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কে আব্দুল মতিনের দোকানের সামনে পাকা রাস্তা উপর থেকে ১৫ বস্তা চিনি, চারিকাটা ইউনিয়নের বাউরভাগ দক্ষিণ গ্রামের আব্দুর শুক্কুরের বসতঘর থেকে ৩০০ জোড়া স্পোর্টস বুট ও জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শগ্রামের সাঈদ আলীর বসতঘর থেকে ৬টি মহিষ উদ্ধার করেন।
এসব ঘটনার ব্যাপারে পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী