সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ ভারতীয় ৪৫ বোতল মদ ও ৮টি গরু উদ্ধার করেছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শুক্রবার ২৭ অক্টোবর দুপুর আড়াইটায় জৈন্তাপুর মডেল থানার এসআই (নি) মুহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজারে আলিফ ট্রান্সপোর্ট অফিসের সামনে থেকে নাসির উদ্দিনের (৩২, পিতা আব্দুর শুক্কুর ১ নম্বর লক্ষীপুর, কানাইঘাট, সিলেট) নিকট থেকে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার ও তাকে গ্রেফতার করেন।
পুলিশের অপর এক আভিযানিক দল উপজেলার নিজপাট ইউনিয়নের যশপুর নয়াবস্তি গ্রামের গিলাতৈল-জৈন্তাপুর সড়কের কালভার্ট সংলগ্ন এলাকা হতে ভোর অনুমান ৫টায় ৮টি ভারতীয় গরু উদ্ধার করে।