জৈন্তাপুরে ভারতীয় ১৮০ বোতল মদ ও ৪৯০ কেজি চিনি উদ্ধার করলো পুলিশ

প্রকাশিত October 28, 2023
জৈন্তাপুরে ভারতীয় ১৮০ বোতল মদ ও ৪৯০ কেজি চিনি উদ্ধার করলো পুলিশ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক পৃথক অভিযানে পুলিশ ভারতীয় ১৮০ বোতল মদ ও ৪৯০ কেজি চিনি উদ্ধার করেছে।
শনিবার, ২৮ অক্টোবর সকাল ৯টায় জৈন্তাপুর মডেল থানার এসআই (নি) মুহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নিজপাট ইউনিয়নে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকা থেকে ১৮০ বোতল ভারতীয় ‘অফিসার্স চয়েস’ ও ‘ইম্পিরিয়েল ব্লু’ মদ উদ্ধার করেন। তবে কেউ গ্রেফতার হয়নি।
একই দিন রাত ২টার দিকে আরেক আভিযানিক দল নিজপাট ইউনিয়নে একই এলাকা থেকে ৪৯০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করে।
এ সময় আতিকুর রহমান (২৪, পিতা নূরউদ্দিন, বারহাল, গোয়াইনঘাট, সিলেট) নামে একজনকে আটক করা হয়। তথ্য বিবরণী