নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুই অভিযানে ৯৮০ কেজি ভারতীয় চিনি, গাড়ি ও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার, ২ নভেম্বর সকাল সাড়ে ৯টায় জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের করিচের সেতু সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কের উপর থেকে ২০ বস্তাভর্তি ৯৮০ কেজি ভারতীয় চিনিসহ ১টি ডিআই গাড়ি আটক করে।
এছাড়াও এস আই (নি) পার্থ রঞ্জন চক্রবর্তী সিলেট মহানগরীর বন্দর বাজারে কামরান চত্বর থেকে দুপুর ১২টার দিকে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।