নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিদেশী মদ ও ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেটের সদর কোম্পানির একটি আভিযানিক দল শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পল্লী মোকামপুঞ্জী যাত্রী ছাউনীর সামনে জাফলং-সিলেট মহাসড়কে ৩ জনকে আটক করে।
পরে তাদের নিকট থেকে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বর পাত্র (৩৫, পিতা মতিন্দ্র পাত্র, পশ্চিম ঠাঁকুরে মাটি, জৈন্তাপুর), মো আনোয়ার হোসেন (২৬, পিতা মো বাবুল মিয়া, আদর্শগ্রাম, জৈন্তাপুর) ও কুশ পাত্র (২২, পিতা বদই পাত্র, মোকামপুঞ্জী, জৈন্তাপুর)।
এছাড়াও র্যাব-৯ একই দিন রাত আনুমানিক সাড়ে ১০টায় নয়াখেল এলাকায় ১টি পিকআপ থেকে ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার ও পিকআপটি আটক করে। এ সময় দু’ব্যক্তি র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।