জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৪৯৯টি ভারতীয় শাড়ি ও ১টি পিকআপ আটক

প্রকাশিত December 23, 2023
জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৪৯৯টি ভারতীয় শাড়ি ও ১টি পিকআপ আটক

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৯৯টি ভারতীয় শাড়ি ও ১টি এইচ পিকআপ গাড়ি আটক করেছে।
শুক্রবার, ২২ ডিসেম্বর (৭ পৌষ) রাত সাড়ে ৩টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই (নি) রসুল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকায় ফতেপুর-গোয়াইনঘাট সড়কের উপর থেকে ৬ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা মূল্যের এই ভারতীয় শাড়ি ও পিকআপটি আটক করেন।
এ সময় ফয়সাল আহমেদ (২৪, পিতা মোজাম্মিল আলী, রাধানগর, গোয়াইনঘাট, সিলেট) নামে একজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই জন পালিয়ে যায়। তথ্য বিবরণী