সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের অভিযানে ২টি গরুসহ দুই গরুচোর ধরা পড়েছে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশ সোমবার, ২৪ এপ্রিল ভোররাত ৪টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়ন এলাকায় ইমরান আহমেদ মহিলা কলেজ রোড এলাকা হতে এলাকায় লোকজনের সহায়তায় পেশাদার এই গরুচোরদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো নূর আহমেদ (৪২, পিতা মৃত হরমুজ আলী হর্নি ও সাহাব উদ্দিন (২৩, পিতা আজিজুল হক, কালিন্জিবাড়ি, জৈন্তাপুর, সিলেট)। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য বিবরণী