জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বোতল বিদেশী মদসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত April 15, 2023
জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বোতল বিদেশী মদসহ ২ জন গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের অভিযানে ২১ বোতল বিদেশী মদসহ ২ জন গ্রেফতার হয়েছে।
শনিবার, ১৫ এপ্রিল সকালে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত বাজার এলেকায় অভিযান পরিচালনা করে।
এ সময় এই মদ উদ্ধার এবং সোহাগ আহমদ (২০, পিতা মো জুয়েল মিয়া, লাখাডঙ্গি, এসএমপির শাহপরান থানা, সিলেট ও রাহাত আহমদকে (১৯. পিতা মৃত রফিকুল ইসলাম আল মদিনা, এসএমপির শাহপরান থানা, সিলেট) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য বিবরণী