জৈন্তাপুরে পাত্র সম্প্রদায়ের সঙ্গে সিলেট বিবেকের মতবিনিময় সভা

প্রকাশিত December 25, 2022
জৈন্তাপুরে পাত্র সম্প্রদায়ের সঙ্গে সিলেট বিবেকের মতবিনিময় সভা

সিলেটের জৈন্তাপুর উপজেলার সেনাপতিটিলা গ্রামে পাত্র সম্প্রদায়ের শতাধিক যুবক-যুবতির সঙ্গে সিলেট বিবেকের এক মত বিনিময় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সেনাপতিটিলা রামকৃষ্ণ আশ্রমের সভাপতি রবেন্দ্র পাত্রর সভাপতিত্বে ও সত্যপতি পাত্রের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিবেকের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাশ্বতী ঘোষ সোমা, আজীবন সদস্য রমাকান্ত গুপ্ত (রূপু) ও শুভানুধ্যায়ী বিশিষ্ট কণ্ঠশিল্পী সুবিনয় রায়।
সেনাপতিটিলা এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন অমূল্য পাত্র, সুহিন পাত্র ও সুনিল পাত্র, ঠাকুরের মাটি এলাকার ইটন পাত্র, হরি পাত্র ও পিটিস পাত্র, দলইপাড়া এলাকার সিরু পাত্র, লগ্ন পাত্র ও সিপু পাত্র, খুশিরগুল গ্রামের ধীরেন্দ্র পাত্র, গনাই পাত্র ও বিষ্ণু পাত্র এবং কুলাউটি গ্রামের দিবস পাত্র।
প্রধান অতিথি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন সংঘ শক্তির গুরুত্ব আরোপ করে বলেন, সকল মতভেদের উর্দ্ধে উঠে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এলাকার নানাবিধ উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে, যুগ যুগ ধরে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও ধর্মীয় দিক সহ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই এলাকা অনেক পিছিয়ে রয়েছে। বিজ্ঞপ্তি