জৈন্তাপুরের চারিকাটায় বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত July 2, 2022
জৈন্তাপুরের চারিকাটায় বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ

জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক ও খ্রিস্টিয়ান এইডের সার্বিক সহযোগিতায় এবং এফআইভিডিবির ব্যবস্থাপনায় নগদ ৪ হাজার ৫০০ টাকা করে ৩৩৮ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, সদস্যগণ, খ্রিস্টিয়ান এইডের পক্ষ থেকে মিজান আহমদ, এফআইভিডিবির পক্ষ থেকে ফখরুল ইসলাম চৌধুরী, প্রকল্পের ফোকাল পয়েন্ট দেলওয়ার হোসেন ও সমন্বয়কারী তৈয়ব আলী।-সংবাদ বিজ্ঞপ্তি