সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস ৫ এপ্রিল। খেলাঘর জেলা কমিটি দিনটি পালন করেছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সিলেট আবহাওয়া অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজ উদ্দিন শিরুল, বিধান দেব চয়ন, সহসভাপতি সত্যপ্রিয় দাশ শিবু, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্র সোপানের অন্যতম সদস্য শ্যামল চন্দ্র দে প্রমুখ।
বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি