জুড়ীর ফুলতলা ইউনিয়ন পরিষদের দেড় কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত June 20, 2023
জুড়ীর ফুলতলা ইউনিয়ন পরিষদের দেড় কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার, ১৯ জুন দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আব্দুল আলীম শেলু।
তিনি মোট ১ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৭১২ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৩১২ টাকা। এবার রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউপি সচিব আব্দুল মজিদের সঞ্চালনায় বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন ফুলতলা বিওপি কোম্পানি কমান্ডার ইউনুস মিয়া, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ডা কাঞ্চন কুমার চক্রবর্তী, যুগ্মআহবায়ক তাজুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলী, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র পাল, ফুলতলা ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক আব্দুল বাছিত ছায়াদ, যুগ্মআহবায়ক সানি পান্ডে ও ফুলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার দছির উদ্দিন, ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক, শামসুল ইসলাম, মোরশেদ আহমদ রাজা, জলিল মিয়া, বিদ্যাসাগর তেলী, অর্জুন গোয়ালা, উত্তম গোস্বামী, মিলন বেগম, অষ্টমী ভূমিজ ও জুলেখা বেগম।