জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সানাবিল ফাউন্ডেশন, টেক্সাস, ইউএসএ প্রতিষ্ঠিত সানাবিল সেন্টারের উদ্বোধন এবং উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সকালে জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সানাবিল সেন্টারের প্রধান সমন্বয়কারী মো তাজুল ইসলাম।
মাহবুবুল ইসলাম কাজলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মো বেলাল, ভাইস প্রেসিডেন্ট ডা মো মাহবুবুর চৌধুরী, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি অপূর্ব কান্তি ধর, জুড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো ফরহাদ আহমদ, শাহনিমাত্রা সাগরনাল-ফুলতলা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, সানাবিল ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফাইজুল বারী চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল শামস জাহান জুঁই, সানাবিল সেন্টারের সুপারভাইজার তাহমিনা আক্তার, আওয়ামী লীগ নেতা ইমরুল ইসলাম, জায়েদ আনোয়ার চৌধুরী, আব্দুস সালাম, আব্দুল মনাফ, কাজী আমজাদ হোসেন, তুতিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশ-বিদেশে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে সানাবিল ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় জুড়ীতে সানাবিল ফাউন্ডেশন ও সানাবিল সেন্টারের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মহিলাদের মাঝে প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে ৪০ জনকে সেলাই মেশিন বিতরণের একটি কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে সুবিধা বঞ্চিত মহিলাদেরকে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশ নেওয়া মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে।