জুড়ীতে দারুল উলূম মাদরাসা ও এতিমখানার মান উন্নয়নে মতবিনিময়

প্রকাশিত July 22, 2023
জুড়ীতে দারুল উলূম মাদরাসা ও এতিমখানার মান উন্নয়নে মতবিনিময়

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামে অবস্থিত দারুল উলূম মাদরাসা ও এতিমখানার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২২ জুলাই দুপুরে মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জুড়ী বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জুড়ী সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা। বিশেষ অতিথি ছিলেন জুড়ী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মিজানুর রহমান খোকন, ভবানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক এম এ মোহিন মহসিন, উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক জুয়েল রানা, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সহসভাপতি হারিস মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সৈয়দ মনিরুল ইসলাম দুদু, সৈয়দ আব্দুল মুহিত লেসন, সৈয়দ আব্দুল মুহিদ চুনু, সৈয়দ তাজুল ইসলাম, নিমার আলী, মাদরাসার শিক্ষক মাওলানা উবায়দুর রাহমান, মাওলানা শায়খুল ইসলাম শাকিল, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল মজিদ ইমাদ, মাওলানা আবু বকর, হাফিজ মনসুর আহমদ, হাফিজ আব্দুস সালাম, হাফিজ সৈয়দ আব্দুল ওয়াহাব ও হাফিজ আব্দুল্লাহ আল মাশহুদ।
মতবিনিময় সভায় দারুল উলূম মাদরাসা ও এতিমখানার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক নিয়োগ ও ছাত্রদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল (মরহুম) আব্দুর রবের ছোট ভাই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সৈয়দ আব্দুর রফিক নাজমু ২০১২ দারুল উলূম মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।