জুড়ীতে টি এন খানম কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপকের সংবর্ধনা

প্রকাশিত August 11, 2022
জুড়ীতে টি এন খানম কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপকের সংবর্ধনা

মৌলভীবাজারের জুড়ীতে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ফখর উদ্দিন আহমদ ও সহকারী অধ্যাপক সেলিনা বেগম দম্পতিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার বিকেলে জুড়ী প্রেসক্লাব ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলোর এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম। অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি, জুড়ী প্রেসক্লাবের সদস্য কল্যাণ প্রসূন চম্পু, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম মুজিবুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সহসভাপতি এম এম সামছুল ইসলাম, এবিএম নূরুল হক, হারিস মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকবাল খান, ইউপি সদস্য মনিরুল ইসলাম ও আবুল কাশেম।-সংবাদদাতা