জুড়ী মেধাবৃত্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত November 19, 2025
জুড়ী মেধাবৃত্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে ২০২৪ সালের জুড়ী মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর/৪ অগ্রহায়ণ) সানাবিল লাইব্রেরীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। বৃত্তি প্রকল্পের সভাপতি অশোক রঞ্জন পালের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ ও জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারিস মোহাম্মদ। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আশয়া আক্তার।