জুড়ীতে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত January 20, 2024
জুড়ীতে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে ৫২ তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি (৪ পৌষ) বিকেলে উপজেলার টি এন খানম সরকারি কলেজ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আনোয়ার, একাডেমিক সুপারভাইজার মো আলা উদ্দিন, জুড়ী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র দাশ, শিলুয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মুবিন আহমেদ, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মনসুর রশীদ পলাশ, মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা বেগম ও সিকান্দর মাহমুদা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।