জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক সংগঠন সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবছরের মত এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব-দুঃখী-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
জুড়ী উপজেলা সদরে হাজী সিকন্দর মঞ্জিলে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সানাবিল ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম সমন্বয়ক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো তাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো ইমরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ফয়ছল আলম, মেহেরুননেছা মেরী, বদরুল ইসলাম বদই, পশ্চিম জুড়ী ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী আমজাদ হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি হারিস মোহাম্মদ, দৈনিক আলোর জগত প্রতিনিধি মো জাকির হোসেন, সাবেক ইউপি মেম্বার আফিয়া বেগম, জুয়েল আহমেদ ও সানাবিল ফাউন্ডেশনের সুপারভাইজার মিলি।
এ সময় তিনশ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, ছোলা, পিঁয়াজ ও আলুসহ এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।