জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

প্রকাশিত February 12, 2024
জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার, ১০ ফেব্রুয়ারি (২৭ মাঘ) দুপুরে পাতিলাসাঙ্গন উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্পের সভাপতি ইসমত আরা বেগম। সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান। স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছইফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট হারুন উর রশিদ, পাতিলাসাঙ্গন উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ, বিশিষ্ট সমাজসেবক শাহিন আহমেদ রুলন ও বৃত্তি প্রকল্পের পরীক্ষা নিয়ন্ত্রক অজয় কুমার দে।
উল্লেখ্য, আব্দুল আজিম মাস্টার দীর্ঘদিন উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাতিলাসাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০০২ সালে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসরে যান এবং ২০০৮ সালে মৃত্যুবরণ করেন। তার পরিবারের সদস্যরা বিশেষ করে তার ছেলে আমেরিকা প্রবাসী আব্দুল বাছিত মামুন জুড়ী উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে এ মেধাবৃত্তি প্রকল্প চালু করেন।