জুড়ী থেকে সংবাদদাতা : ‘সাম্য ও সমতায়-দেশ গড়বে সমবায়’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের জুড়ীতে ৫৪তম জতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, মৎস্য অফিসার মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিজানুর রহমান, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই হেলাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আলমগীর হোসেন, কন্টিনালা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জমির আলী, সহসভাপতি আব্দুর রব, কোষাধ্যক্ষ ডা ফারুক আহমেদ, সদস্য খোরশেদা বেগম, শিউলী বেগম, রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সুমন্ত কুমার পাল ও নতুনকুঁড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ সেলিম প্রমূখ।
বক্তারা বলেন, সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা সমবায় গণতান্ত্রিক পদ্ধতিতে স্বনির্ভরতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।