জুড়ীতে বিদায়ী ইউএনও বাবলু সূত্রধরকে সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত November 29, 2025
জুড়ীতে বিদায়ী ইউএনও বাবলু সূত্রধরকে সংবর্ধনা জ্ঞাপন

জুড়ী থেকে সংবাদদাতা : ভূমি আপিল বোর্ডে নতুন কর্মস্থলে পদায়নের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর/১৪ অগ্রহায়ণ) দুপুরে জুড়ী প্রেসক্লাবের উদ্যোগে সানাবিল লাইব্রেরি এন্ড এডুকেশন সেন্টার মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তানজির আহমেদ রাসেল। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ তাজুল ইসলাম (তারা মিয়া), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম সরকার, সিনিয়র সদস্য হারিস মোহাম্মদ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান চৌধুরী, সমাজসেবক রেজান আলী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম, কন্টিনালা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সহসভাপতি আব্দুর রব ও সানাবিল সেন্টারের সুপারভাইজার তাহমিনা আক্তার মিলি।
প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, ‘জুড়ীতে দায়িত্ব পালন করতে এসে আমি যেন এক নতুনত্বের দেখা পেয়েছি। জুড়ীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও জুড়ী আমাকে সমৃদ্ধ করেছে। এখানে কাজ করতে গিয়ে নিত্যনতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছি, যা আমার কর্মজীবনের বড় সম্পদ হয়ে থাকবে।’
অনুষ্ঠানের শেষে বিদায়ী ইউএনও বাবলু সূত্রধরের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।