জুড়ীতে বাইসাইকেল এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত December 21, 2025
জুড়ীতে বাইসাইকেল এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে কানাডা প্রবাসী সুমন আহমদ ও মেহেদী হাসান দুলুর পৃষ্ঠপোষকতায় বাইসাইকেল এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ধামাই আমুলীবস্তি বাগান মাঠে ফাইনাল খেলায় দ্বহপাড়া স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে নতুন কুঁড়ি শিকড়িবস্তি ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা কোয়াবের সাধারণ সম্পাদক খালেদ হোসেন, তরুণ সমাজসেবক আনোয়ার হোসেন মঞ্জু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহসভাপতি শাহ মোয়াজ্জেম রুবেল, সিনিয়র সদস্য এ বি আহাদ, ক্রীড়াবিদ মইদুল ইসলাম, প্রবাসী রুয়েল উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।