জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সৌজন্যে পবিত্র কোরআন তেলাওয়াত, গজল, আযান ও কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উন্মুক্ত এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার, ১১ ফেব্রুয়ারি (২৮ মাঘ) দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের বড়ডহর হাফিজিয়া মাদরাসা মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো আবুল হোসেন। সাবেক সভাপতি সহিদুর রহমান পাবেলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাস্টার, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বড়ডহর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল আজিজ, পরিচালনা কমিটির সাধারণ আব্দুল বাছিত, সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আখলিস মিয়া, সাবেক ইউপি মেম্বার তৈমুজ খান, মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী, সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো রিয়াজ উদ্দিন ও সহসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন।
৪ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন সিলেট মাউন্ট এডোরা হসপিটালের ইঞ্জিনিয়ার হাফেজ ক্বারী এমদাদুল হক দেলোয়ার। অন্য বিচারকরা হলেন বাহাদুরপুর হাফিজিয়া আলিয়া মাদরাসার সুপার মাওলানা ক্বারী মো সাইদুল ইসলাম ও হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা ক্বারী মো শিহাব উদ্দিন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি সহিদুর রহমান পাবেল।