জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত September 15, 2025
জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জুড়ী থানার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
তিনি পূজাকে ঘিরে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো আজমল হোসেনের সঞ্চালনায় ও জুড়ী থানার ওসি মো মোরশেদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, হযরত শাহখাকী (র) আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাই হেলাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা মোস্তাকিম হোসেন বাবুল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্মসমন্বয়কারী আফজাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দিবাকর দাস, সদস্য সচিব শাওন দে প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাদ্র-শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকসহ ৬ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ বছর জুড়ী উপজেলায় ৭৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে।