জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে অভিভাবকদের নিয়ে বিশেষ সভা

প্রকাশিত November 5, 2025
জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে অভিভাবকদের নিয়ে বিশেষ সভা

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর/২০ কার্তিক) দুপুরে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আজাদ মিয়া, ইউপি সদস্য আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী, সাইফুল আলম, ফরিদ উদ্দিন, আবু মিয়া ও সুরুজ মিয়া। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনমুলক সভার মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা সচেতন হবেন। তাদের মাধ্যমে সচেতন হবেন পরিবার-পরিজন ও এলাকাবাসী । ফলে গ্রাম আদালত আরো সক্রিয় হবে এবং গ্রামের সাধারণ মানুষের হয়রানি কমবে। আর্থিক ক্ষতি হবে না। এছাড়া উচ্চ আদালতেও মামলার জট কমবে।