জীবনবাজি রেখে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন খালেদা জিয়া

প্রকাশিত August 15, 2026
জীবনবাজি রেখে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন খালেদা জিয়া

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায় জীবনবাজি রেখে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কারাগারে থাকাকালে নানা নির্যাতনের শিকার হয়ে তিনি তিলে তিলে অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরো বলেছেন, ‘দেশের ক্রান্তিলগ্নে দলের হাল ধরে একজন গৃহবধূ থেকে তিনি সরকার প্রধান হয়েছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণের দাবি আদায়ে আপসহীন ভূমিকার জন্য তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে খেতাব অর্জন করেন। পরবর্তী সময়ে জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সফলভাবে সরকার পরিচালনা করেন।
সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৫ আগস্ট/৩১ শ্রাবণ) বাদ আসর হজরত শাহজালাল (র) দরগা মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ”বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। নারী জাতির অগ্রযাত্রায় তিনি অগ্রজের ভূমিকা পালন করেছেন। আজকের তরুণ প্রজন্মের কাছে তার সংগ্রাম ও আদর্শ তুলে ধরা আমাদের দায়িত্ব। তার একজন কর্মী হিসেবে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়।”
তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনা ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। ‘সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন।’
আলোচনা সভা সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক ও নাজিম উদ্দিন লস্কর, মামুন রশিদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, বদরুল ইসলাম, ছালিক আহমদ, অ্যাডভোকেট আবু তাহের, কোহিনূর আহমেদ, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম ও শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আব্দুল কাদির শমছু ও আব্দুস সামাদ তুহেল, সম্পাদক লোকমান আহমদ, শামীম হেলালী, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, আজিজুর রহমান ও মাহবুব আলম এবং সহসম্পাদক অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডা নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন পান্না, আহমদ সোলায়মান, সুমেল আহমদ চৌধুরী ও রায়হান এইচ খান।
এদিকে, বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি