জিয়ার ছোট ভাইয়ের ইন্তেকালে জেলা বিএনপির শোক

প্রকাশিত November 24, 2017
জিয়ার ছোট ভাইয়ের ইন্তেকালে জেলা বিএনপির শোক

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালের ইন্তেকালে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম এবং সাধারণ সম্পাদক আলী আহমদ এই শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ আহমেদ কামালের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।