জালালাবাদ লিভার ট্রাস্টের সহযোগিতায় ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মহানগরীর জামিআ ফারুক্কিয়্যাহর শিক্ষার্থীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার, ৩১ মার্চ ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান, জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল, ফ্রেন্ডস অব বাংলাদেশ আসাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ড সৌমেন ভারতীয়া, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আসাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক অমরেষ কান্তি রায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ক্লিনিকাল রিসার্চ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, ইফতার মাহফিলের আয়োজন না করে সেই অর্থ সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিতরণে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার প্রতি সন্মান জানিয়ে জালালবাদ লিভার ট্রাস্টের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়।
জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল জানান, এবারের পবিত্র রমজান মাসে তারা এ ধরনের আরও কিছু উদ্যোগ গ্রহণ করবেন। সংবাদ বিজ্ঞপ্তি