জালালাবাদ লিভার ট্রাস্ট এবং রোটারি ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও রোটারি ই ক্লাব অব ৩২৮২-এর সহযেগিতায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর বিকেলে মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের নবাব রোডে আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এ কর্মসূচিতে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়েছে।
সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা কাপ্তান হোসেনের সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগ ও জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল।
তিনি বলেন, যাদের পয়সা খরচ করে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তাদেরকে জালালাবাদ লিভার ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
সমাজের বিত্তবানদেরকে তিনি অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা গয়াছ মিয়া গিয়াস, উপদেষ্টা কবি আয়েশা মুন্নি, আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ অ্যাডভোকেট মঈন উদ্দিন ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি মো শহীদুল ইসলাম।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উৎফুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা শাহরিয়ার আলম রাহি, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা মোস্তাকিম, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি