জালালাবাদ ইউনিয়নে স্বাস্থ্যসম্মত আধুনিক শৌচাগার উদ্বোধন

প্রকাশিত October 27, 2022
জালালাবাদ ইউনিয়নে স্বাস্থ্যসম্মত আধুনিক শৌচাগার উদ্বোধন

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে দারুস সুন্নাহ আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় স্বাস্থ্যসম্মত আধুনিক শৌচাগার উদ্বোধন করা হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষের দীর্ঘদিনের আগ্রহ ও চাহিদার ভিত্তিতে ছাত্রছাত্রীদের পৃথকভাবে নিরাপদ পয়ঃনিস্কাশন ও পানির ব্যবস্থাকল্পে সিলেট এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ উদ্যোগটি গ্রহণ করে। জেন্ডার ফ্রেন্ডলি স্বাস্থ্যসম্মত আধুনিক শৌচাগার নির্মাণের ফলে কমপক্ষে ৩৫০ ছাত্রছাত্রী উপকৃত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক বলেন, শৌচাগারটি যথাযথ ব্যবহার ও সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন উপকৃত হবে।
তিনি মাদরাসা কর্তৃপক্ষকে রক্ষণাবেক্ষণের বিষয়ে পরামর্শ দেন।
এই স্বাস্থ্যসম্মত মডেল আধুনিক শৌচাগারটি মেয়েদের জন্য পৃথকভাবে বয়ঃসন্ধিকালের মাসিককালীন সময়ে ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে।
অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যবস্থা না থাকায় মাসিককালীন সময়ে ছাত্রীদের বিদ্যালয়ে অনুপস্থিত থাকার প্রবণতা লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, সিলেট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ হাটখোলা, টুকেরবাজার ও কান্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসায় এই রকম আরো চারটি আধুনিক শৌচাগার স্থাপন করে। যার প্রতিটির নির্মাণ ব্যয় ১৩ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা।-সংবাদ বিজ্ঞপ্তি