জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিকের ওয়াজ মাহফিল

প্রকাশিত November 23, 2022
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিকের ওয়াজ মাহফিল

সিলেট সদর উপজেলার টুকেরবাজার তেমুখীর সাহেবেরগাঁওয়ে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিকের (রা) ২৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০ নভেম্বর সাহেবেরগাঁও জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে গণেশপুর মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল হান্নান, শায়খে গণেশপুরী, ফতেহপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা ও জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিকের (রা) সভাপতি নাজিম উদ্দিন বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন।
সূচনা বক্তব্য রাখেন জামেয়ার মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ আশিকুর রহমান। বয়ান পেশ করেন আল্লামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, ঢাকা, মাওলানা মেরাজুল হক ঢাকা, মুফতি আবুল হাসান জকিগঞ্জী ও মাওলানা আব্দুল মুমিন ছাতকী।
এছাড়াও জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিকের (রা) শিক্ষকদের মধ্যে মাওলানা মাসুদ আহমদ সাদী, হাফিজ মাওলানা শিহাব আহমদ, মাওলানা আবু তালহা ইয়ামিন, মাওলানা আব্বাস উদ্দিন প্রমুখ নাসিহ পেশ করেন।
বক্তারা কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে বলেন, আদর্শ সমাজ ও জাতি গঠনে মাদরাসা শিক্ষার বিকল্প নেই।-সংবাদ বিজ্ঞপ্তি