নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৭ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (১ জুন) রাত সোয়া ১০টার দিকে উপজেলার সাচনা বাজার ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করে।
পরে তার নিকট থেকে এই গাঁজা উদ্ধার ও মো লিটন মিয়া (৩৭, পিতা মো আক্কাছ আলী, চকপাড়া, কলমাকান্দা, নেত্রকোনা) নামের আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ঢাকার উত্তরা পশ্চিম থানার ডাকাতির প্রস্তুতি ও কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।