জামালগঞ্জে শীতার্তদের মাঝে স্বপ্নের সিলেটের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত December 27, 2022
জামালগঞ্জে শীতার্তদের মাঝে স্বপ্নের সিলেটের শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওর এলাকার গ্রামীণ জনপদে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জনসেবামূলক সংগঠন স্বপ্নের সিলেটের উদ্যোগে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বি মো নবী হোসেনের সভাপতিত্বে ও স্বপ্নের সিলেট গ্রুপের প্রধান এ্যাডমিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো মফিদুল ইসলাম তালুকদারের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাবের একাংশের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ। বিশেষ অতিথি ছিলেন,সমাজকর্মী সিরাজুল হক ওলী, মো মুহিবুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ ও সম্মানিত সদস্য মো আফজাল হোসেন, লক্ষীপুর গ্রামের সমাজকর্মী মো নূরুজ্জামান, মো গোলাম মৌলা (বুগদাদ), আব্দুল মুকিত মিয়া, জামাল উদ্দিন, রুহুল আমীন, এমদাদুল হক এমরান প্রমুখ।