সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী।
পরে জাতির পিতাসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।