সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিয়া মাদরাসায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানের সভাপতি মিছাবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম।
বিশেষ অতিথি ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা।