জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেলো ২৬ শিশু-কিশোর

প্রকাশিত January 19, 2023
জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেলো ২৬ শিশু-কিশোর

একটানা ৪০ দিন নিয়মিত ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করায় ২৬ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
সিলেট মহানগরীর নবগঠিত ২৯ নম্বর ওয়ার্ডের লাউয়াইতে সৈয়দা লতিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘নিয়মিত নামাজ আদায় করে পুরস্কার জিতে নাও’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে প্রায় ৭৮ জন শিশু-কিশোর অংশ নেয়। এর মধ্যে ২৬ জনকে একটি করে বাইসাইকেল ও ৪০ দিন থেকে কিছু কম জামাতে নামাজ আদায়কারী ১৭ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।
এছাড়া বেশ কয়েকজন বর্ষীয়ান নামাজীকে প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করায় একটি করে শাল উপহার দেওয়া হয়।
লাউয়াই নূরজাহান মেমোরিয়েল মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ব পর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক বুরহান আহমদের সভাপতিত্বে ও আব্দুল আহাদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দা লতিফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ এমসি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারপার্সন যুক্তরাজ্য প্রবাসী ইকবাল লতিফ, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি সাহার মিয়া, লাউয়াই উম্মরকবুল জামে মসজিদের মোতওয়াল্লি ইমাম উদ্দিন, পশ্চিম লাউয়াই রায়েরগ্রাম জামে মসজিদের মোতওয়াল্লি ইসরাইল মিয়া, প্রবীণ সমাজসেবী রোটারিয়ান আহাদুস সামাদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক গোলাম হাদী ছয়ফুল, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি