সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদে প্রবাসী ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার সকালে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ডেভেলপমেন্ট ইউকের সভাপতি মনির হোসাইন।
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো আব্দুল মুক্তাদির। পরিচালনা কমিটির সদস্য আব্দুল আউয়াল টিপু ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ডেভেলপমেন্ট ইউকের সহসভাপতি মো আব্দুল হক (আবু), সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো আব্দুল বারী, নাজির বাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের সভাপতি মো তহুর আলী, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর মো ফয়জুল হক ইকবাল, লালাবাজার এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মো আব্দুল কাদির, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক সেবুল চৌধুরী, কমিউনিটি নেতা মো দিলু মিয়া, কমিউনিটি নেতা ও সমাজসেবক মো ফারুক আহমদ, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকের কোষাধ্যক্ষ মো ইলিয়াস আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মো ফারুক হোসেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ জুলফিকার আলী (শিপন), কমিউনিটি নেতা মো মাখন মিয়া, মো তেরা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সজিদ আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ মো বাকের হোসেন, কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, কমিউনিটি নেতা নূর মিয়া খলকু ও কমিউনিটি নেতা মাহফুজুল করিম।
অনুষ্ঠানে প্রবাসী ও গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি