জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ অসুস্থ আব্দুল্লাহ সিদ্দিকীকে দেখতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে জাপার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জয়নুল আবেদীন জয়নাল ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।
শনিবার তাকে দেখতে গিয়ে জয়নুল আবেদীন জয়নাল অসুস্থ আব্দুল্লাহ সিদ্দিকীর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার শয্যাপাশে কিছু সময় কাটান।
আব্দুল সিদ্দিকী দেশবাসী সহ সকলের নিকট দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আহবায়ক এস এম শামীম আহমেদ, পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আহবায়ক আহমেদ মনির খান, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্মআহবায়ক রাজন আহমদ, মইনুল ইসলাম স্বপন, পৌর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্মআহবায়ক লাভলু আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি