জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের প্রস্তুতি সভা শুক্রবার

প্রকাশিত January 12, 2023
জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের প্রস্তুতি সভা শুক্রবার

বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের সম্মেলন আয়োজন উপলক্ষে এক জরুরি প্রস্তুতি সভা শুক্রবার, ১৩ জানুয়ারি সকাল ১১টায়, মহানগরীর মনিপুরী রাজবাড়ীতে লোকনাথ বাবার মন্দিরে অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রণব কুমার দেবনাথ ও সদস্য সচিব জ্যোতিমোহন বিশ্বাস।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সিলেট বিভাগ, জেলা, মহানগর ও সদর উপজেলা শাখার সম্মেলন আগামী ২০ জানুয়ারি সকাল ১১টায়, মহানগরীর মিরাবাজারে বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি