জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত August 15, 2022
জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি চুনারুঘাট উপজেলার সীমান্তিক কালেঙ্গা এলাকার শতাধিক দরিদ্র অসহায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সোমবার বিকেলে এই খাদ্যসামগ্রী বিতরণ করে।
এছাড়া আলোচনা সভা, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং বাংলাদেশ রাইফেলসের তৃতীয় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক। এছাড়ও ছাড়া ৫৫ বিজিবির কোয়ার্টার গার্ড ও অফিসের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ইউনিটের সকল সদস্য কালোব্যাজ পরিধান করেন।