শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রভাকর মিলনবাজারে শুক্রবার) দুপুরে এ সভার আয়োজন করা হয়। এর আগে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। এ সময় পনেরো আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়।
দুপুরে প্রভাকর মিলনবাজারের মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বীর মুক্তিযোদ্ধা অবনী মোহন দাসের (সুবোধ সন্ন্যাসী) সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ সামন্ত। আরও বক্তব্য রাখেন, চরনারচর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা ডা রাধাকান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা বিধান কৃষ্ণ দাস, মুক্তিযোদ্ধা সন্তান কবির আহমেদ, জগন্নাথ মজুমদার (মাস্টার) ও গাজী তালুকদার সহ অন্যরা।
বক্তাগণ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানান।
তারা বঙ্গবন্ধু হত্যার পিছনে যারা সক্রিয় ছিল তাদের বিচারেরও দাবি তুলেন।