জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত August 14, 2017
জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নগর ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সচিব বদরুল হক। বিচারক ছিলেন, প্রধান বিচারক ছিলেন, অরবিন্দ দাশগুপ্ত, সহযোগী বিচারক ছিলেন, সত্যজিৎ ভট্টাচার্য ও পাপলু চক্রবর্তী।
আরো উপস্থিত ছিলেন, সিটি কাউন্সিলর তোফিক বক্স রিপন ও জাহানারা খানম মিলন এবং চিত্রাঙ্কণ উপকমিটির সদস্য রুহুল আমীন।