জাতীয় শোক দিবসে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার আলোচনা ও দোয়া

প্রকাশিত August 16, 2022
জাতীয় শোক দিবসে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার আলোচনা ও দোয়া

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলে বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা মুন্নি বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা উদ্যোক্তা আশফাক উদ্দিন আহমদ।
আরও বক্তব্য রাখেন, সহসভাপতি ছালেহা বেগম, পরিচালক সুফিয়ান জালালী, ফারজানা খাতুন, রুহেলা বেগম, সামাদ আহমদ, তামান্না বেগম, জেসমিন বেগম, জবা বেগম প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি