জাতীয় যুব দিবসে মাধবপুরে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

প্রকাশিত November 1, 2022
জাতীয় যুব দিবসে মাধবপুরে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর খুর্শিদ আলম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
অনুষ্ঠানে ৬০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেওয়া হয়।