দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছু বিকল্পধারার মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
আজ বুধবার, ২২ নভেম্বর সকাল ১০টা থেকে শনিবার পর্যন্ত ৪ দিন মনোনয়নপত্র বিক্রি ও জমা চলবে।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান এমপির উদ্ধৃতি দিয়ে দলের দপ্তর সম্পাদক ও গবেষণা সমন্বয়ক মো ওয়াসিমুল ইসলাম জানান, বিকল্পধারা বাংলাদেশের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি ও জমা শেষে শনিবার বিকেল ৪টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি