শাল্লা প্রতিনিধি : বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ শাল্লা উপজেলা শাখার উদ্যাগে মঙ্গলবার, ১ আগস্ট উপজেলা গণমিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
তিনি যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের উপর গুরুত্ব আরোপ করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।