বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে।
শুক্রবার বিকেল ৩টায় মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
দিবসটি উপলক্ষে সিলেট জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা ও পৌর ইউনিটেও পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজেদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচি পালন করবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি