বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ‘আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার, ২২ অক্টোবর সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন, বিআরটিএ ও সড়ক বিভাগের উদ্যোগে শহরের ঐতিহ্য জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সামনে এসে শেষ হয়।
পরে পাঠাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিআরটিএর মটর যান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি মহিম তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হানিফ।