নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সহধর্মিণী, এক সময়ের সাংস্কৃতিক সংগঠক নীনা চৌধুরী আর নেই।
বৃহস্পতিবার, ২৭ জুলাই দিনগত রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
নীনা চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ইয়ামিন চৌধুরী বীর বিক্রম ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবুর বড় বোন।
আজ বাদ আছর মহানগরীর কুমারপাড়ায় আত্ব-তাকউয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার প্রাঙ্গণে জানাজা শেষে হজরত মানিকপীর (র) গোরস্তানে নীনা চৌধুরীর মরদেহ দাফন সম্পন্ন হবে।
নীনী চৌধুরীর মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানও গভীর শোক জানিয়েছেন।