জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিক

প্রকাশিত January 3, 2023
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিক

কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবার পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে।
মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খিদিরপুর বড় বাড়িতে যুক্তরাষ্ট্র ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সেন্ট্রাল মেম্বার ও সাবেক বাফলার প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুদ্দিন মানিক, এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে সভাপতি মো সেলিম আহমদ এবং সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক ডালিম আহমদের পরিবারবর্গের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী শামসুদ্দিন মানিকের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নূরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ঈসমাইল আলী বাচ্চু, এপিপি শাহীন আহমদ, সাবেক ছাত্রনেতা শামীম আহমদ ও কামালবাজর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ইকরামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, সোনা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মঈন উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি